কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অজ্ঞাতনামা এক কিশোরের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ উপজেলার বাঁশাগাড়ি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে তারা ঢাকা-বরিশাল মহাসড়কের বাঁশাগাড়ি সেতুর নিচে লাশটি দেখে পুলিশে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা থানার পুলিশ এসে লাশটি উদ্ধার।