কিশোরের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে আবু বক্কার (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গুনবাহা ইউনিয়নের স্লুইচগেটসংলগ্ন বারাশিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুজন মল্লিক নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুনবাহা ইউনিয়নের কামারগ্রামের মো. জাফর শেখের পালিত ছেলে আবু বক্কার গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। বুধবার সকালে এলাকাবাসী বারাশিয়া নদীতে তার মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।