কিশোরের হাত-পা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার হাবিবুর রহমান (১৫) নামের এক কিশোরের হাত-পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুর সাবরাং ইউনিয়নের লাপারঘোনা এলাকার মৃত কালু মিয়ার ছেলে।নিহত হাবিবুরের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার ধানখেতে একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় চাষিরা টেকনাফ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, হাবিবুরের বাম হাতের কনুই ও দুই পায়ের গোড়ালিসহ আঙুল কেটে নেওয়া হয়েছে।