কিষানির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামে ধান ঝাড়াই মেশিনে শাড়ি পেঁচিয়ে ফজিলা বেগম (৫৫) নামের এক কিষানি মারা গেছেন। শনিবার সকাল সাতটার দিকে ধান ঝাড়াইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামী আজিজুল ইসলাম জানান, গতকাল সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত মেশিনে ধান ঝাড়াই করছিলেন ফজিলা। একপর্যায়ে শাড়ি মেশিনে জড়িয়ে তাঁর বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জীবননগর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।