কী আছে ফখরুলের চিঠিতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফখরুলের লেখা চিঠি। ছবি: প্রথম আলো
ফখরুলের লেখা চিঠি। ছবি: প্রথম আলো

বিরোধীদলীয় নেতার প্রস্তাবিত নির্বাচনকালীন সরকার নিয়ে দ্রুত আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে চিঠি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চিঠিটি পাঠান।

সৈয়দ আশরাফুল ইসলামকে লেখা ওই চিঠিতে মির্জা ফখরুল লিখেছেন, ‘গত ২১.১০.২০১৩ইং তারিখে সংসদে বিরোধীদলীয় নেত্রী, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর বিবেচনার জন্য সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করেছেন। প্রস্তাবের অংশটুকু আপনার নিকট পাঠালাম। এ বিষয়ে অবিলম্বে আলোচনা শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

মির্জা ফখরুল ইসলামের সই করা ওই চিঠিটি বেলা ১১ টা ৪০ মিনিটে গ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম।