কী, কেন, কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট জেনারেশনের সংক্ষিপ্ত রূপ আই-জেন। এই ইন্টারনেট প্রজন্ম গড়ে তুলতেই স্কুল-পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ তৈরির প্রয়াসে গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে সারা দেশে চলছে আই-জেন ২০১৫৷ এ আয়োজনের সহযোগী শিক্ষা মন্ত্রণালয়।

স্কুলগুলোয় প্রায় তিন ঘণ্টার আয়োজনে প্রতিযোগিতা ছাড়াও ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের নানা দিক সম্পর্কে জানতে পারে। শিক্ষার্থীদের দেখানো হয় কীভাবে তারা মুঠোফোন থেকে ইন্টারনেট ব্যবহার করে পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারে। অনুষ্ঠানটিতে ভিডিও উপস্থাপনায় দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ভূমিকা, প্রভাব ও এর গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জন্য ছিল তিনটি বিষয়ে বিশেষ উপস্থাপনা৷ এর মধ্যে ‘শিক্ষা ও জ্ঞান’ অংশে ইন্টারনেটকে শিক্ষার্থীরা কীভাবে শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করতে পারে, তা তুলে ধরা হয়৷ ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য, সংবাদ ও বিনোদনের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখার কৌশল শেখানো হয় ‘তথ্য-বিনোদন’ অংশে৷ শুধু ইন্টারনেট ব্যবহার করলেই হবে না, জানতে হবে ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকা যায়৷ এ বিষয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়ে ‘ইন্টারনেট নিরাপত্তা’ অংশে৷ ছিল ইন্টারনেট নিয়ে জানা-অজানার অনেক কিছুই৷ মজার ও তাৎক্ষণিক আয়োজনে থাকছে পুরস্কার জেতার সুযোগ৷ আর দুই হাজার স্কুলেই সবার জন্য অ্যালপেনলিবের সৌজন্যে আছে মজার মজার চকলেট।

গত ২৫ এপ্রিল শুরু হওয়া এই উৎসবের প্রথম পর্যায় শেষ৷ ২০০০ স্কুল থেকে বাছাই করা হ​েচ্ছ ১০ জনের ১০০০টি দল। দলগুলো ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের স্কুলের প্রতিনিধিত্ব করবে, লড়বে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি জানার এ প্রতিযোগিতায়।

দেশব্যাপী আই-জেনের কর্মযজ্ঞ সফল করছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা৷ গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এ সহযোগিতা করছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।