কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে শ্বশুরকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ছেলেবউকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় লোকজন ও পুলিশের দাবি, প্রবাসী ছেলের স্ত্রীর (৩৩) সঙ্গে এক তরুণের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তাঁর শ্বশুর (৭৫) দেখে ফেলেন। এরপর ওই গৃহবধূ শুক্রবার রাত আটটার দিকে তাঁর শ্বশুরকে দুধভাত খাওয়ান। খাওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন।