কীটনাশক জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজারের একটি দোকান থেকে গতকাল বুধবার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী রমিজ উদ্দিন জানান, খবর পেয়ে ওই বাজারের মো. সিরাজের দোকান থেকে ওই কীটনাশক জব্দ করা হয়। পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ব্যাপারে কীটনাশক বিক্রেতাকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।