কীটনাশক দিয়ে ধানগাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডালভাঙ্গা গ্রামের সাহেব আলী নামে এক কৃষকের চার বিঘা জমির ধানগাছ কীটনাশক দিয়ে নিধন করেছে সন্ত্রাসীরা। সাহেব আলী জানান, জমি নিয়ে গ্রামের মিঠু মিয়ার সঙ্গে তাঁর বিরোধ ছিল। প্রায়ই মিঠু মিয়া তাঁকে বলতেন, ‘এমন ক্ষতি করব যে সামাল দিতে পারবে না।’ তিনি জানান, গত শনিবার রাতে তাঁর খেতে প্রতিপক্ষের লোকজন কীটনাশক ছিটিয়ে দেয়। রোববার সকালে খবর পেয়ে খেতে গিয়ে তিনি দেখেন গাছগুলো শুকিয়ে যাচ্ছে। গত দুই দিনে সব ধানগাছ মরে গেছে। তিনি সন্দেহ করছেন, জমি নিয়ে বিরোধের কারণে মিঠু ও তাঁর সহযোগীরা এ কাজ করেছেন। এ ব্যাপারে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মিঠু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, সাহেব আলীই বরং তাঁকে গ্রামছাড়া করবেন বলে প্রচার করছেন। তাই সাহেব আলী নিজেই এই ঘটনা ঘটিয়ে তাঁর ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছেন।