কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁঁদপাই রেঞ্জের ঘাগরামারী ক্যাম্প-সংলগ্ন ঘাগরামারী খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বনকর্মীরা তাঁদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তার হওয়া দুজন হলেন খুলনা জেলার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামের মৃত আবুল হোসেন মল্লিকের ছেলে দেলোয়ার (৩৬) ও গোলাম মল্লিক (২৪)। এ সময় তাঁদের কাছ থেকে ‘রিপকর্ড’ ট্রেড মার্কের এক বোতল কীটনাশক, একটি নৌকা, জাল ও কীটনাশক দিয়ে শিকার করা প্রায় আট কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। গতকাল রোববার সকালে গ্রেপ্তার হওয়া দুজনকে খুলনা বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে পূর্ব সুন্দরবনের খালের পানিতে কীটনাশক মিশিয়ে মাছ ধরার অভিযোগে চলতি বছর ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, সুন্দরবনের লোকালয়সংলগ্ন খালগুলোয় কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার প্রবণতা বেড়ে গেছে।