কীটনাশক দিয়ে মাছনিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঘোষনগর গ্রামের একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভেসে ওঠে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাস্টারপাড়ার বাসিন্দা আবদুস সবুর ওরফে অশোক ১৫ বিঘা আয়তনের ওই পুকুরটি চার বছরের জন্য বন্দোবস্ত নিয়ে মাছের চাষ করেন।গত ফেব্রুয়ারিতে দুই লক্ষাধিক টাকার মাছের পোনা ছাড়া হয় সেখানে। আবদুস সবুর জানান, বৃহস্পতিবার সকালে তিনি পুকুরে গিয়ে দেখেন ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভেসে উঠছে। মুহূর্তের মধ্যে গোটা পুকুরের মাছগুলো মরে ভেসে ওঠে। স্থানীয় লোকজন অনেকে কুড়িয়ে নিয়ে গেছে। তিনি জানান, পুকুরমালিকদের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। কারণ, তাঁরা পুকুরটি বন্দোবস্ত দেওয়ার পর এখন সেটা ফেরত চাইছিলেন।