কীটনাশক না দিয়েই সবজি উৎপাদন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে কৃষকেরা ধানখেতের পাশাপাশি শাকসবজিতেও অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করছে। এ পরিস্থিতিতে কৃষকদের সহনীয় মাত্রায় কীটনাশক ব্যবহার এবং বেশির ভাগ ক্ষেত্রে কীটনাশক ব্যবহার না করেই সবজি উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করতে হবে।
কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ‘কীটনাশকে সয়লাব সবজি: ঝুঁকির মুখে মানবস্বাস্থ্য’-বিষয়ক মতবিনিময় সভায় আলোচকেরা এ পরামর্শ দেন। পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা গত সোমবার এই সভার আয়োজন করে।
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মহসিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।