প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় কীটনাশক পান করে কাওছার (১১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার পাত্রখাতা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারের সদস্যরা জানান, ওই গ্রামের কৃষক এরশাদুল ও তাঁর স্ত্রী খাদিজা বেগম বাড়ির পাশের জমিতে বীজতলা তৈরি করছিলেন। ছেলে কাওছার যাতে কান্নাকাটি না করে, এ জন্য তার বাবা বীজ এবং কীটনাশকের বোতলসহ তাকে জমির আইলে বসিয়ে রাখেন। খেলার সময় শিশুটি কীটনাশকের বোতল খুলে পান করে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম