কীটনাশকে নয় বিঘা জমির বোরো ধান পুড়ে নষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কীটনাশক প্রয়োগ করায় সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর ও হাজিপুর এলাকাল তিন কৃষকের নয় বিঘা জমির বোরো ধানগাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের প্রশান্ত ঘোষ জানান, তিনি তুজলপুর কলেজের সামনে পাঁচ বিঘা জমিতে ইরি-২৮ জাতের বোরো ধানের চাষ করেছেন। একই উপজেলার হাজিপুর গ্রামের আরিজুল ইসলাম ও জোহর আলী জানান, তাঁরা দুজন মিলে চার বিঘা জমিতে একই জাতের বোরো ধানের চাষ করেছেন। তাঁরা জেনেটিকা ও ফলিকো নামের দুটি কীটনাশক সোমবার ধানখেতে ছিটিয়ে দেন। পরের দিন সকালে দেখা যায় অধিকাংশ ধানগাছ লাল হয়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধানগাছ পুড়ে যেতে থাকে।