কীভাবে ভেজাল হয় কী করে চেনা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসআরডিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সারে ভেজাল দেওয়া হয় অপেক্ষাকৃত কম ফসফেটসম্পন্ন সিঙ্গেল সুপার ফসফেট সার মিশিয়ে। দেখতে একই রকম হওয়ায় দানাদার এসএসপি সারে কালো রং মিশিয়ে টিএসপি হিসেবে বিক্রি করা হয়। এ ছাড়া জিপসাম সার বিশেষ পদ্ধতিতে দানাদার আকারে তৈরি করে এবং জৈব সারের সঙ্গে মাটি ও কালো রং মিশিয়ে বিশেষ পদ্ধতিতে দানাদার করে টিএসপি হিসেবে বিক্রি করা হয়। টিএসপি সারে অম্ল স্বাদযুক্ত ঝাঁজালো গন্ধ থাকবে। আধা চামচ টিএসপি সার আধা গ্লাস পানিতে মিশালে তা পানিতে ঘোলা দ্রবণ তৈরি করবে। আসল টিএসপি সারের দানা শক্ত হওয়ায় দুই বুড়ো আঙুলের নখের মধ্যে রেখে চাপ দিলে তা সহজে ভাঙবে না। চাহিদা বাড়ায় কয়েক বছর ধরে এমওপি সারে ভেজালের পরিমাণ বাড়ছে। মোটা বালুতে লাল রং মিশিয়ে নকল সার তৈরি করা হয়। এ ছাড়া এমওপি সারের সঙ্গে মিহি বালু, কাচের গুঁড়া ও লবণ মিশিয়ে ভেজাল দেওয়া হয়। ইদানীং অপেক্ষাকৃত কম দামি ম্যাগনেসিয়াম সালফেট সার লাল রং করে এমওপি সার হিসেবে বাজারজাত করা হয়। মাটির উর্বরতা শক্তি বাড়াতে কৃষি মন্ত্রণালয় মিশ্র সার তৈরিতে বিশেষ ভর্তুকি-সহায়তা দিয়ে আসছে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও জিপসাম বিভিন্ন মাত্রায় মিশিয়ে এই তৈরি করার নিয়ম রয়েছে। কিন্তু বেশির ভাগ উৎপাদনকারী মাটি, ডলোমাইট ও জিপসাম মিশিয়ে এই সার তৈরি করে কৃষকদের কাছে বিক্রি করে থাকেন। এমওপি সার পানিতে মেশালে দ্রুত ঘোলা দ্রবণ তৈরি হবে। এতে বালু ও কাচের গুঁড়া দেওয়া থাকলে পানিতে মেশানোর পর তা গ্লাসের নিচে জমা হবে। প্রকৃত জিংক সালফেট সার দেখতে স্ফটিকার আকৃতির ও ঝুরঝুরে। এটিও পানিতে দিলে তা পুরোপুরি গলে যাবে।