কীর্তনখোলার ভাঙন ঠেকাতে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীর্তনখোলা নদীর ভাঙন থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকা রক্ষায় জরুরি পদক্ষেপ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে বালুভর্তি (জিও) ব্যাগ ফেলা শুরু হয়েছে। এ জন্য ৩৩ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার আওতায় বালুভর্তি ছয় হাজার ব্যাগ ফেলা হবে।
গতকাল সোমবার বালুভর্তি ব্যাগ ফেলে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। এ সময়
উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।