কীর্তনখোলায় ঝাঁপ দেওয়া তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কীর্তনখোলা নদীর সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণীর লাশ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কীর্তনখোলা নদীর দপদপিয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া তরুণীর নাম আঁখি গাইন (২০)। তিনি বরিশাল নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বানারীপাড়া উপজেলার কচুয়া এলাকার মৃত অমল চন্দ্র গাইনের মেয়ে।