কীর্তনখোলা নদীতে অবৈধ দখল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীর অভ্যন্তরে অবৈধ দখল, মাটি ভরাট ও প্লট বরাদ্দ ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।