কীর্তনখোলার তীরে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের কীর্তনখোলা: ৩০৬ দখলদার চিহ্নিত
বরিশালের কীর্তনখোলা: ৩০৬ দখলদার চিহ্নিত

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে থাকা ২১১টি অবৈধ স্থাপনা ৬০ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।


নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বরিশালের জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে আগামী ১৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুলে নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা কেন অপসারণ করা হবে না এবং নদী রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।

এ ধারাবাহিকতায় গত বছরের ৯ এপ্রিল হাইকোর্ট বরিশালের জেলা প্রশাসককে জরিপ করে নদীর তীরে থাকা অবৈধ স্থাপনার তালিকা আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন। জেলা প্রশাসক এ বছরের ৯ আগস্ট হলফনামা করে ওই তালিকা আদালতে দাখিল করেন। আজ সোমবার বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানি শর্মা।

আরও পড়ুন: