কীর্তিনাশার ১৫ কিলোমিটারে ২০০ বাঁধ
শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ১৫ কিলোমিটার এলাকায় দুই শতাধিক ‘গড়া’ (বাঁশ ও জালের বাঁধ) বানিয়ে মাছ শিকার চলছে। প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার অপরাধ হলেও মর্যাস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন এসব বাঁধ অপসারণে কোনো উদ্যোগ নেয়নি।শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর থেকে মাদারীপুরের বিদ্যাবাগীশ পর্যন্ত নদীর মধ্যে বাঁশ ও জালের বাঁধ দিয়ে স্থানীয় বাসিন্দারা মাছ ধরছে।জেলা মর্যাস্য কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, নদীর একটি অংশ মাদারীপুরের বিদ্যাবাগীশ এলাকা থেকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া, চিতলিয়া, মাহামুদপুর ও চন্দ্রপুর ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। এসব এলাকার বিভিন্ন স্থানে গড়া তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। নদীতে আড়াআড়িভাবে বাঁধ দেওয়ায় নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রতিটি গড়া থেকে প্রতিদিন ১০-১৫ হাজার টাকার মাছ পাওয়া যায়। জেলা মর্যাস্য কার্যালয় এ নদীর মাহমুদপুর এলাকায় আধা কিলোমিটার জায়গাকে মাছের অভয়াশ্রম ঘোষণা করেছে। স্থানীয় বাসিন্দারা পাঁচ বছর ধরে এভাবে মাছ শিকার করলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।মজুমদারকান্দি গ্রামের বাদল মিয়া বলেন, ‘এ নদীতে সারা বছর পানি থাকে। সড়কপথে যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় আমরা নৌপথে যাতায়াত করি। ১৫ কিলোমিটার জায়গার মধ্যে দুই শতাধিক গড়া থাকায় আমাদের চলাচলে অসুবিধা হয়। গড়াগুলো তুলে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের অনেকবার অনুরোধ করেছি। কোনো লাভ হয়নি।’চরেরকান্দি গ্রামের ট্রলারচালক ইয়াকুব মিয়া বলেন, নদীতে বাঁধ দিয়ে গড়া স্থাপন করা হয়েছে। ট্রলার চলাচলের জন্য সামান্য জায়গা ফাঁকা রাখা হয়েছে। ট্রলার বন্ধ করে গড়ার জায়গা পার হতে হয়। এর কারণে গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে।একটি গড়ার মালিক আইয়ুব আলী বেপারী বলেন, ‘নদীতে সারা বছর পানি থাকলেও এটি সরু খালে পরিণত হয়েছে। আমরা গরিব মানুষ, জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে নদীতে গড়া স্থাপন করে মাছ শিকার করছি। প্রায় পাঁচ বছর ধরে এ কাজ করছি। এর জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।’চিতলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, ‘স্থানীয় গরিব মানুষ নদীতে গড়া স্থাপন করেছেন। তাঁদের বিকল্প কোনো পেশা না থাকায় আমরা বাধা দেইনি। তা ছাড়া গড়া থেকে পাওয়া মাছে এলাকার মানুষের চাহিদা পূরণ হচ্ছে।’শরীয়তপুর সদর উপজেলা মর্যাস্য কর্মকর্তা সিরাজুল হক বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে গড়া স্থাপন করা মর্যাস্য আইনে অপরাধ। তা ছাড়া ওই নদীর আধা কিলোমিটার এলাকাজুড়ে মাছের অভয়াশ্রম রয়েছে। আমরা শিগগির গড়াগুলো নদী থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করব।’শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ফেরদৌস বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’