কীর্ত্তিপাশা জমিদারবাড়ির সম্পত্তি উদ্ধারে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির ঐতিহাসিক কীর্ত্তিপাশা জমিদারবাড়ির ৫২ একর সম্পত্তি রক্ষার জন্য জনস্বার্থে দায়ের করা ডিক্রি বাতিলের মামলা গ্রহণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আবদুর রহিম তালুকদার শুনানি শেষে মামলা গ্রহণ করে ৬৯ জন বিবাদীর প্রতি সমন জারির আদেশ দেন।
গত ১৯ সেপ্টেম্বর কীর্ত্তিপাশার রুনসী গ্রামের বাসিন্দা মো. হেমায়েত উদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেছিলেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম সরোয়ার। মামলায় একই ইউনিয়নের শংকরধবল গ্রামের আবদুল অদুদ হাওলাদার ও তাঁর তিন ছেলে—মো. আলম, মো. আনিচ, মো. মনিরসহ ৬৯ জনকে বিবাদী করা হয়।
মামলার আরজি পর্যবেক্ষণে জানা যায়, কীর্ত্তিপাশার জমিদার রোহিনী কুমার রায় চৌধুরী গংদের ৫২ দশমিক ১১ একর সম্পত্তি ১৯৬০ সালে ৮৪৫৬ নম্বর সাবকবলা দলিলমূলে তৎকালীন পল্লি আরোগ্য নিকেতন বর্তমানে কীর্ত্তিপাশা ১০ শয্যার হাসপাতাল, কমলিকন্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নামে দানপত্র করে দেওয়া হয়। হঠাৎ করে মো. অদুদ হাওলাদার ও তাঁর তিন ছেলে ১৯৫২ সালের একটি ভুয়া চুক্তিনামা তৈরি করে ঝালকাঠির যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা করেন। মামলার বিষয়টি গোপন রেখে বিভিন্ন কৌশলে আদালত থেকে একতরফা ডিক্রি করিয়ে নেন।