কু ল খা নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সি এম মোর্শেদ
সাবেক রাষ্ট্রদূত সি এম মোর্শেদের কুলখানি আজ শুক্রবার বাদ আসর গুলশান-২-এর ৩৫ নম্বর সড়কে তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
সি এম মোর্শেদ চীন, আফগানিস্তান ও রুমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের আগ পর্যন্ত তিনি বাংলাদেশ অক্সিজেনের (বিওএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পরে তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান নিযুক্ত হন। বিজ্ঞপ্তি।