কু ল খা নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজুল কাদের
রাজবাড়ীর পাংশা থানার বাহাদুরপুরের (কাজীপাড়া) বাসিন্দা মো. আজিজুল কাদেরের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর ১৬/৩ ইন্দিরা রোড, ঢাকার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজিজুল কাদের ৭৯ বছর বয়সে গত মঙ্গলবার ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।

ইয়াকুব আলী
ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের বাবা আলহাজ ইয়াকুব আলী মাস্টারের (৯০) কুলখানি আজ শুক্রবার তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। গত বুধবার বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ আসর বাগেরহাট সদরের পিসিডেমা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।