কু ল খা নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রওশন রহমান
রওশন রহমানের কুলখানি আজ ২৫ অক্টোবর। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে (৩০২ শ্যামলী, মিরপুর রোড) দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। রওশন রহমান সাবেক সচিব ও পেট্রোবাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমানের স্ত্রী। গত ১৭ অক্টোবর তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।

শো ক
ফরিদ আহমেদ
বাংলাদেশ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এবং রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ফরিদ আহমেদ (৫০) গত বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। বাসভবন, কর্মস্থল এবং আইএইচটি মহাখালীতে জানাজা শেষে তাঁর মরদেহ মিরপুরের কালশী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিএমটিএ, এমট্যাব, স্বামেপ, বঙ্গবন্ধু টেকনোলজিস্ট পরিষদ, বিডিপিএ, বিএমআইএলটি, ৩য় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

মাহবুবল আলম মফিজ
ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুবল আলম মফিজ (৬৭) গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল নয়টায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।

মৃ ত্যু বা র্ষি কী
জহিরুল হক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাজপুর গ্রামের মুক্তিযোদ্ধা জহিরুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৫ অক্টোবর। এ উপলক্ষে নিজ গ্রামের বাড়ির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।