কু ল খা নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশা ইসলাম
বিআইডব্লিউটিএর সাবেক পরিচালক (অর্থ) মরহুম আজিজুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী আয়েশা ইসলামের (৬৯) কুলখানি আজ ৮ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে রাজধানীর মগবাজারের পূর্ব নয়াটোলায় তাঁর বাসভবনে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।

এস এম আমজাদ আলী
পূর্ব পাকিস্তানের সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ আলীর কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে তাঁর বাড়িতে এ উপলক্ষে বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ২১ অক্টোবর তিনি মারা যান। তিনি বিশিষ্ট কবি আবুল হোসেনের সহোদর। বিজ্ঞপ্তি।