প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের জন্য সরকারদলীয় লোকদের দিয়ে ভাড়াভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র করে রাষ্ট্রীয় অর্থ লুট করা হচ্ছে।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ অভিযোগ করেন। সম্প্রতি বেসরকারি খাতে আরও নয়টি ব্যাংকের অনুমোদন দেওয়ার সমালোচনা করেন এম কে আনোয়ার। তিনি বলেন, তারল্যসংকটের কারণে এমনিতে অনেক ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেখানে সরকার আরও নতুন ব্যাংক দিয়েছে, এর ফলে অর্থনীতি ভেঙে পড়বে।এম কে আনোয়ার বলেন, তেল, চাল, ডালসহ সব পণ্যের দাম বেড়েছে। চারদিকে শুধু হাহাকার। তিনি বলেন, ‘দেশ আজ মহাসংকটে উপনীত হয়েছে। এ অবস্থা থেকে উদ্ধার করতে না পারলে জনগণ আমাদের ক্ষমা করবে না।’