কুইক রেন্টাল নিয়ে এত কথা, কালকেই বন্ধ করে দিই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে আজ সাংসদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
জাতীয় সংসদে আজ সাংসদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

বড় বিদ্যুেকন্দ্র উত্পাদনে এলে রেন্টাল, কুইক রেন্টালগুলোর প্রয়োজন থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। সংসদে আজ বুধবার সাংসদ বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার কাছে বাহাউদ্দিন নাছিম জানতে চান, রেন্টাল, কুইক রেন্টালের ওপর নির্ভরতা কমিয়ে আনা হবে কি না? জবাবে শেখ হাসিনা বলেন, রেন্টাল, কুইক রেন্টাল নিয়ে এত কথা, আজকেই বন্ধ করে দেব। কালকেই বন্ধ করে দিই? তাতে কী অবস্থা হবে? আসলে কেউ ব্যবসা চেয়েছেন, পাননি। সেজন্যই এত দুঃখ, এত ব্যথা।’
শেখ হাসিনা বলেন, যখন প্রথম ক্ষমতায় আসি, ১৯৯৬-২০০১ মেয়াদে আমরা ৪ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করেছিলাম। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে উত্পাদন ৩ হাজার ২০০ মেগাওয়াটে নেমে আসে। কিন্তু চাহিদা বৃদ্ধি পায়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার সময় দেখি, বিদ্যুতের জন্য চারদিকে হাহাকার। প্রতিদিন মিছিল হতো, বিদ্যুেকন্দ্রে আক্রমণ হতো। আমরা কী করতে পারতাম? দ্রুত উত্পাদনে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। রেন্টাল-কুইক রেন্টালগুলো কাজে লাগছে না, তা তো নয়। মানুষ সুখ পেলে দুঃখের দিন ভুলে যায়।’
প্রধানমন্ত্রী বলেন, জেনারেটর চালিয়ে বিদ্যুত্ উত্পাদন করতে গেলে প্রতি ইউনিটে ৩০-৩৫ টাকা খরচ হতো। রেন্টাল-কুইক রেন্টালে এত টাকা খরচ হয় না।

শেখ হাসিনা জানান, বাংলাদেশের ৬৪ ভাগ মানুষ এখন বিদ্যুত্ সুবিধার আওতায়। চাহিদা এখনো শেষ হয়ে যায়নি। কিছু বড় বিদ্যুেকন্দ্র চালু হলে রেন্টাল, কুইক রেন্টালের আর প্রয়োজন হবে না।