প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জের ভিআইপি শাহাদৎ হোসেন উচ্চবিদ্যালয়ে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেসরকারি সংস্থা ব্র্যাক গতকাল বুধবার দুপুরে ওই প্রতিযোগিতার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, ব্র্যাকের জেলা কর্মকর্তা আবদুস সোবহান প্রমুখ। ওই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৮০০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|