কুইজ ও রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার প্রত্যয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ঢুকঢুকিরহাট উচ্চবিদ্যালয়ে ওই কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের প্রায় তিন শ শিক্ষার্থী অংশ নেয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি তোবারক হোসেন। এতে বক্তব্য দেন দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন সরকার, ব্র্যাক কর্মকর্তা সাজ্জাদুজামান চৌধুরী, শহিদুল ইসলাম, রফিকুল আলম, ঝালো রানী প্রমুখ।