কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কুইজ ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
গত মঙ্গলবার বিসিএসআইআরের ড. কুদরাত-ই-খুদা মিলনায়তনে ‘গবেষণা, শিল্পায়ন ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম)’ শীর্ষক এক সেমিনারে শিক্ষার্থীদের এই পুরস্কার দেওয়া হয়। বিসিএসআইআর এ সেমিনারের আয়োজন করে।
বিসিএসআইআরের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরআইসিএমের ইনচার্জ মালা খান।