প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইব্রেরি ফর দ্য চিলড্রেনের (শিশুদের জন্য পাঠাগার) আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাইব্রেরি ফর দ্য চিলড্রেনের উপদেষ্টা নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, লাইব্রেরি ফর দ্য চিলড্রেনের উপদেষ্টা তানভীর হাসান ও সভাপতি মো. ফারুক হোসেন।