কুইজ প্রতিযোগিতায় বিজয়ী স্কয়ার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট আয়োজিত ‘এনএনআই আলোকবর্তিকা’ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে স্কয়ার হাসপাতাল লিমিটেড। গতকাল শনিবার সাভারের ব্র্যাক সিডিএমে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন সাংসদ এনামুর রহমান। এ বছরের মে মাসে কুইজের প্রথম রাউন্ডে ১১৮টি হাসপাতালের ৫০০ নার্স অংশ নেন। আগস্টে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে ৪৬টি হাসপাতালের ২০০ নার্স অংশ নেন। চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন ১২টি হাসপাতালের ৫০ নার্স। গ্র্যান্ড ফিনালে চারটি হাসপাতালের ১৬ জন প্রতিযোগিতা করেন। বিজয়ী হয় স্কয়ার হাসপাতাল লিমিটেড। প্রতিযোগিতায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয় যথাক্রমে খুলনা হাসপাতাল, চট্টগ্রামের জেমসন হাসপাতাল ও সাভারের সুপার ক্লিনিক।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, কুইজে সেরা নার্স এবং ইনস্টিটিউট নির্বাচনের মাধ্যমে দেশে কর্মরত নার্সদের পুষ্টিজ্ঞান–সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য।