কুইজ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের মেধাবিকাশ ও পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে নওগাঁর বদলগাছিতে আন্তস্কুল-মাদ্রাসাভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনও হুসাইন শওকত ব্যক্তিগতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতিযোগিতায় উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। স্কুল পর্যায়ে ভাণ্ডারপুর উচ্চবিদ্যালয় আর মাদ্রাসা পর্যায়ে মিঠাপুর দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে জবির উদ্দিন, সুজিত দেবনাথ, ফাল্গুনী চক্রবর্তী, ওয়াসির রহমান, আবু খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।