কুইজ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও বকশীমূল উচ্চবিদ্যালয় তারাকান্দার যৌথ উদ্যোগে সম্প্রতি নারী-পুরুষের বৈষম্য এবং পারিবারিক নির্যাতন নির্মূলকরণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, প্রতিকার ও প্রতিরোধে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কুইজ প্রতিযোগিতা হয়। এতে নারী-পুরুষের মধ্যে বিরাজমান বৈষম্য-সংক্রান্ত ধারণা, নারীর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধে করণীয় কী—এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুটি দল গঠন করে অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক ও তারাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ জব্বার। বিজ্ঞপ্তি।