কুইজ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। আইবিএ কমিউনিকেশন ক্লাব আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল এবং রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রাইড এবং সহযোগী ছিল প্রথম আলো।