প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো আয়োজিত এসএমএস ও কুপনভিত্তিক এবং সাপ্তাহিক ও পর্বভিত্তিক ছয়টি কুইজের মধ্যে চারটির মেগা পর্বের ড্র অনুষ্ঠিত হবে আজ সোমবার।
রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবন মিলনায়তনে এ ড্র অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। পরিচালনা করবেন সাবেক ও বর্তমান জাতীয় ক্রিকেট তারকারা৷
আজ অনুষ্ঠিত হবে ভিশন-প্রথম আলো বিশ্বকাপ মেগা কুইজ, ট্রান্সকম ডিজিটাল প্রথম আলো বিশ্বকাপ কুইজ, সনি র্যাং গস-প্রথম আলো ক্রিকেট কুইজ ও স্বপ্ন নিয়ে ক্যাটেক বিশ্বকাপ ক্রিকেট কুইজ। সবার জন্য উন্মুক্ত এই কুইজ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের জন্য তাৎক্ষণিকভাবে লটারির মাধ্যমে আলাদা পুরস্কার জেতার সুযোগও থাকছে।