কুইন আইল্যান্ড অব বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় ‘পর্যটন শিল্পের প্রচার ও বিপণনের লক্ষ্যে ভোলা জেলা ব্র্যান্ডিংয়ের জন্য স্লোগানসহ লোগো তৈরি’ বিষয়ক সভা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা প্রথমে ভোলার জন্য টক দধির ভূমি, ইলিশ রাজ্য, ইলিশভূমি, সুপারিভূমি, নারকেলভূমি, পাখির দ্বীপ, তরমুজভূমি, স্বর্গের দ্বীপ, প্রকৃতি দ্বীপ, সুপেয় জলের দ্বীপ ও নির্মল বায়ুর দ্বীপ প্রভৃতির নাম প্রস্তাব করেন। শেষে ‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ নাম গৃহীত হয়। সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা।