কুকরি-মুকরিতে আজ থেকে সূর্যোৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চর কুকরি-মুকরিতে আজ শনিবার থেকে (৩১ ডিসেম্বর-১ জানুয়ারি) ‘সূর্যোৎ সব’ পালন করা হবে। আজ ৩১ ডিসেম্বর বছরের শেষ সূর্যাস্ত ও ২০১২ সালের ১ জানুয়ারি রোববার বছরের প্রথম সূর্যোদয় দেখার অনুভূতিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এ উৎ সবের আয়োজন করেছে। চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সূর্যোৎ সবের পাশাপাশি শহুরে ব্যস্ত ও প্রকৃতিহীন জীবনব্যবস্থা থেকে দূরে সাগরপারে বর্ষবরণ এবং অজপাড়াগাঁয়ের অনগ্রসর শিশু-কিশোরদের বিজ্ঞান ও প্রকৃতির নানা রহস্যময়তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এ উৎ সবের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন এসোসিয়েশনের কর্মকর্তারা।আয়োজকেরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাগরপারের বনভূমি প্রকৃতির অপূর্ব নিদর্শন। আর এখানে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা অন্যতম আকর্ষণ হবে। তাই ‘সূর্যোৎ সব’ হবে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি চর কুকরি-মুকুরিতে।২০০০ সালে প্রথম সূর্যোৎ সবের আয়োজন করা হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে। পরে গত ১১ বছর সুন্দরবন, কেওক্রাডং, নিঝুম দ্বীপ, তেঁতুলিয়া, বিরিশিরি, টাঙ্গুয়ার হাওর, রাঙামাটির পাবলাখালী জঙ্গল, খাগড়াছড়ি ও শেরপুরেও এ উৎ সবের আয়োজন করা হয়।