কুকুর গণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাতঙ্ক নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প-২০১১-এর আওতায় কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে কুকুর গণনার কাজ শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ গণনাকাজ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। গণনার পাশাপাশি সব কুকুরকে দেওয়া হবে অ্যান্টিরেবিস টিকা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম সোহেল প্রথম আলোকে জানান, পাইলট প্রকল্পটির জন্য পর্যটন শহর কক্সবাজারকে বেছে নেওয়া হয়েছে। এর অন্যতম কারণ এখানে দেশি-বিদেশি বিপুল মানুষের সমাগম ঘটে। এ প্রকল্প সফল হলে তা পরবর্তী সময়ে সারা দেশে সম্প্রসারণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আরও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রকল্পটি বাস্তবায়নে অর্থ সহায়তা দিচ্ছে।প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্প চলাকালে কুকুরে কামড়ানো ব্যক্তিকে বিনা মূল্যে পৌরসভা কার্যালয় ও সদর হাসপাতালে অ্যান্টিরেবিস টিকা দেওয়া হবে। জলাতঙ্ক নিয়ন্ত্রণে প্রকল্পটি সম্পর্কে লোকজনকে সচেতন করতে গতকাল সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।