কুকুর নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌরসভার উদ্যোগে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বেওয়ারিশ কুকুর নিধন অভিযান। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এবং গতকাল বুধবার মিলিয়ে পৌর এলাকায় মোট ১১০টি বেওয়ারিশ কুকুর নিধন করা হয়েছে। পৌরসভার মেয়র এনামুল হক জানান, অভিযান আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। গত কয়েক দিনে শহরে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।