কুকুরকে কৃমিনাশক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গতকাল শুক্রবার বেওয়ারিশ কুকুরকে কৃমিনাশক খাওয়ানো হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাধিকার’ এ উদ্যোগ নেয়। তাঁদের পরামর্শ দেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের মেডিসিন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান। প্রাধিকারের চারটি দল টিলাগড় ইকোপার্ক, বালুচর, জোনাকি পয়েন্ট ও নতুন বাজার এলাকায় বিচরণকারী কুকুরকে কৃমিনাশক ওষুধমিশ্রিত পাউরুটি খাওয়ায়। প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী জানান, ১৫০টি কুকুরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে। এতে সহায়তা করেছে প্রাণী অধিকার সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘পেটা ইন্ডিয়া’।