কুকুরের কামড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে শিশুসহ ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে কৃষ্ণ চন্দ্র দাস নামের একজনকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী জানান, গতকাল সকাল নয়টায় একটি কুকুর বাড়িতে ঢুকে কৃষ্ণ চন্দ্র দাসকে কামড়ায়। একপর্যায়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে কুকুরটি পার্শ্ববর্তী চণ্ডিবের এলাকায় ঢুকে শিশুসহ ২০ জনকে কামড়ায় কুকুরটি।