কুকুরের কামড়ে আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার পাঁচটি গ্রামে তিন দিনে কুকুরের কামড়ে শিশু, নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ভুক্তভোগী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল শনিবার উপজেলার সরদারকান্দা ও কালাইয়া বন্দর এলাকার সাতজন কুকুরের কামড়ে আহত হন। এর আগে শুক্র ও বৃহস্পতিবার উপজেলার দাশপাড়া, শৌলা ও নাজিরপুর গ্রামের কমপক্ষে ২৩ জনকে কামড়ে দেয় কুকুর। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের প্রতিষেধক না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন কুকুরের কামড়ের শিকার ব্যক্তিরা। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি