কুকুরের কামড়ে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল রোববার বিকেলে কুকুরের কামড়ে একসঙ্গে তিন বৃদ্ধা ও এক তরুণী আহত হয়েছেন। তবে জেলা সদর হাসপাতালে ভ্যাক্সিন না থাকায় চিকিৎসাসেবা নিতে এসে বিড়ম্বনায় পড়েন ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা। কুকুরের কামড়ে আহত নারীরা হলেন তছিরন বিবি (৯০), কমলা বেগম (৮০), রুশিয়া বেগম (৭০) ও আলেয়া আক্তার (১৭)। আহত ব্যক্তিরা জানান, গতকাল বিকেল চারটার দিকে দক্ষিণ উথলী গ্রামে বাড়ির উঠানে বসে আলাপচারিতার সময় একটি পাগলা কুকুর কমলাকে কামড় দেয়। এ সময় কুকুরটিকে তাড়া করলে অপর তিনজনও কুকুরের কামড়ে আহত হন। পরে প্রতিবেশীরা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।