কুকুরের কামড়ে নয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালি গ্রাম ও আশপাশের এলাকায় গত সোমবার সকালে কুকুরে কামড়ে অন্তত নয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় লোকজন জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি কুকুর হঠাৎ করে নিজনান্দুয়ালি গ্রামে নারীসহ পাঁচ-ছয়জনকে কামড়ে দেয়। এ সময় লোকজন কুকুরটিকে ধাওয়া করলে এটি দৌড়ে পালানোর সময় আরও অন্তত তিনজনকে কামড়ায়। মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মীর শহীদুল ইসলাম বলেন, ‘কুকুরের কামড়ে কেউ আহত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে আমরা আগামী বৃহস্পতি ও শনিবার বেওয়ারিশ কুকুর নিধন করব।’