কুকুরের কামড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা ও বালিচাটিয়া গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ক্ষুব্ধ গ্রামবাসী বৃহস্পতিবারই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।