প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাগলা কুকুরের কামড়ে শরীফা খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। শরীফা বিটঘর গ্রামের রহমত আলীর মেয়ে। দুই মাস আগে দুটি পাগলা কুকুর ওই গ্রামের শরীফাসহ ১০ থেকে ১২ জনকে কামড়িয়ে আহত করে। অন্যরা উন্নত চিকিৎসা করাতে পারলেও দরিদ্র রহমত শরীফাকে কবিরাজি চিকিৎসা করান। এরপর গত শনিবার সন্ধ্যায় সে মারা যায়।