কুকুরের কামড়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া ও পরাণপুর গ্রামে একটি বেওয়ারিশ কুকুর এক ঘণ্টায় অন্তত সাতজনকে কামড়ে জখম করেছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান পান্না জানান, একটি বেওয়ারিশ কুকুর ওই দুই গ্রামের যাকে সামনে পায় তাকেই কামড়ে দেয়।