প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা হাসপাতাল ও নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার উপজেলার জিনইর গ্রামের আলিম উদ্দীনের ছেলে সাগর হোসেন (১০), মোসলেম উদদীনের ছেলে সোহান হোসেন (৮) এবং মোফাজ্জল হোসেনকে (১০) পাগলা কুকুর কামড়ায়। এরপর উপজেলায় আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিও কুকুরের কামড়ে আহত হন। তবে উপজেলা হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয় রোগীর স্বজনদের। আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান উপজেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিন সরবরাহের দাবি জানান।