কুকুরের কামড়ে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন লুধুয়া গ্রামের মো. সোহেল (২০), মো. তুষার (২২) ও রুপিয়া বেগম (২৫)। পরিবারের সদস্যরা তাঁদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, ওই তিন ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, পাগলা কুকুর নিধনে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।